চলে গেলেন নানা পাটেকর

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন হিন্দি ও মারাঠি সিনেমার জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক বার্তায় নানা পাটেকরের ছেলে মালহার পাটেকর এই তথ্য নিশ্চিত করেছে। তিনি জানিয়েছেন, ‘হ্যাঁ, খবরটি সত্য। আমি এখন পুনেতে আছি, গোয়ার উদ্দেশে রওনা হচ্ছি। পরে বিস্তারিত বিবৃতি দেব।’

মণিপাল হাসপাতাল, গোয়ার অনকোলজি বিভাগের প্রধান ডা. শেখর সালকার জানান, নানা পাটেকরকে ভোর প্রায় ৪টা ২০ মিনিটে হাসপাতালে আনা হয় এবং চিকিৎসকরা তাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, নানা পাটেকরের মরদেহ গোয়া মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

নানা পাটেকরের শেষকৃত্য পুনেতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে তার ছেলে মালহার পাটেকর।

 

মারাঠি থিয়েটার এবং মারাঠি ও হিন্দি সিনেমায় নানা পাটেকারের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে নানা পাটেকরকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় দেওয়া হবে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আশিস শেলার।