ঈদে শাকিব খানের ‘মহব্বত’

ঈদুল আজহা ২০২৭ এ আসছে শাকিব খান অভিনীত সিনেমা ‘মহব্বত’। ‘মহব্বত’ সিনেমা প্রযোজন করেছেন আরশাদ আদনান। মেগাস্টার শাকিব খানকে নিয়ে আবারও বড় পর্দায় বাজিমাত করতে যাচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে এই প্রযোজক বলেন, ‘কখনও কখনও ভালোবাসা আসে একটি মূল্য, একটি প্রতিশ্রুতি এবং একটি লড়াইয়ের সাথে। পরিচয় করিয়ে দিচ্ছি “মহব্বত”—এক নতুন গল্পের, এক নতুন যাত্রার শুরু। ঈদুল আজহা ২০২৭।’

সিনামাটি নির্মান করেছেন ‘প্রিয়তমা’ এবং ‘রাজকুমার’ সিনেমার পরিচালক হিমেল আশরাফ।

সিনামাটির পোস্টারে দেখা যায়, কালো লম্বা কোট, প্যান্ট ও চোখে সানগ্লাস পরে এক হাতে রিভলবার এবং অন্য হাত দিয়ে সাদা জামা, লাল অড়না পরা নায়িকাকে নিয়ে হেঁটে যাচ্ছেন শাকিব খান। পোস্টারটি গোলাপের পাপড়ির আবহে তৈরি। নাম এবং পোস্টারের ডিজাইনই বলে দিচ্ছে, আরও একটি প্রেমের কাহিনী নিয়ে ফিরছেন তিনি।

সিনেমাটি প্রযোজনা করবে ভার্সেটাইল মিডিয়া। একই প্রতিষ্ঠান থেকে এর আগে ২০২৩ সালে ‘প্রিয়তমা’ ও ২০২৪ সালে ‘রাজকুমার’ সিনেমা মুক্তি পায়।