চিত্রনায়িকা থেকে বাবুর্চি পরীমনি

এবার নায়িকা থেকে বাবুর্চি। চট্টগ্রামের এক রেসড়ুরেন্টে রান্নার করতে দেখা গেছে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে।

পর্দায় নিয়মিত অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে নিজের পছন্দ ও ভালো লাগার নানা মুহূর্ত শেয়ার করেন লাস্যময়ী এই নায়িকা। এবারও কমলা রঙের শাড়িতে বাবুর্চি রূপে ধরা দিয়েছেন তিনি।

৩ অক্টবোর (শনিবার) ফেবসবুকে পরীমনির পোস্ট করা এক ভিডিওতে দেখা যায় এই ঘটনা। অরেঞ্জ কালারের শাড়ি ও চুড়িতে কমলাবতী রূপে দেখা যায় তাকে।

রান্নাকে চ্যালেঞ্জ মনে করে পরী চট্টগ্রামে অবস্থিত মেজ্জান হাইলে আইয়ুন রেস্টুরেন্টে রান্না করেন।

ভিডিওতে দেখা যায় হাস্যুজ্জ্বল প্রাণবন্ত পরী রান্নার ডেকচিতে গরুর মাংসে পেঁয়াজ, হলুদ, মরিচ, তেল ইত্যাদি মসল্লা রান্নার সামগ্রি সাজাচ্ছেন। গরম আঁচে রান্নার করছেন এবং চেখে দেখছেন স্বাদ ঠিকঠাক মত হয়েছে কিনা। সবশেষে পরিবেশন করেন সাথে নিজেও খেয়ে দেখেন। খাবারের মান নিয়েও বেশ উৎফুল্লও দেখা যায় তাকে।

ফেসবুক পোস্টের ক্যাপশনে পরীমনি লিখেন, ‘জী, বরিশাইল্লারা সব পারে।’

বি হ্যাপি এন্টারটেইনমেন্টের ম্যানেজিং ডিরেকটর সাকিব সনেটকে উল্লেখ করে নায়িকা বলেন, ‘কিভাবে পারো তুমি এই চ্যালেঞ্জ আমাকে দিতে!’

এই অভিনেত্রী আরো বলেন, ‘মেজ্জান হাইলে আইয়ুন বাবুর্চি কিন্তু ফাইনাল তাহলে।’ সাথে লাভ ইমু জুড়ে দেন তিনি।

প্রায়শই পরীমনি ভক্তদের এভাবেই চমকে দেন। বিভিন্ন ঘটনা প্রবাহ শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে।