বগুড়ার নতুন কুঁড়ি মহিলা দল রাজশাহী আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়ন

ছবি-বাংলা লেন্স

২০২৬ নতুন কুঁড়ি স্পোর্টস’ শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচির আওতায় রাজশাহী আঞ্চলিক পর্যায়ের ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বগুড়ার নতুন কুঁড়ি মহিলা দল।
বৃহস্পতিবার (২১ মে) রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম মাঠে বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে বগুড়া নতুন কুঁড়ি মহিলা দল চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।
রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শহীদুল হক মিলন, অধ্যাপক নজরুল ইসলাম, মোঃ আবু সাঈদ চাঁদ, রাজশাহী বিভাগীয় কমিশনার মোহাম্মদ রবিউল করিম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার মাহবুবুল ইসলাম, জেলা প্রশাসক আফিয়া আখতার এবং রাজশাহীর পুলিশ সুপার মোঃ নাঈমুল হক।
এ অর্জনে বগুড়া জেলার ক্রীড়াঙ্গনে আনন্দের জোয়ার বইছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন কুঁড়ি মহিলা দলের এ সাফল্য জেলার নারী ফুটবলের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।