শ্বশুড়বাড়িতে আত্মহত্যা করলেন সোনাতলার রাকিব

ছবি- সংহীত

বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের মহিষবাথান পশ্চিমপাড়া গ্রামে রাকিব (৩২) নামের এক অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ মে) সকালে গ্রামের একটি জাম্বুরা গাছে তার মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

নিহত রাকিব সোনাতলা উপজেলার দিগদার ইউনিয়নের কর্পুর গ্রামের হায়দার আলীর ছেলে। বর্তমানে তিনি স্ত্রী-সন্তান নিয়ে গাবতলীর মহিষবাথান পশ্চিমপাড়া এলাকায় শ্বশুরবাড়ির পাশে বসবাস করতেন। পারিবারিক সূত্রে জানা যায়, তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, সকালে শ্বশুরবাড়ি সংলগ্ন একটি জাম্বুরা গাছে রাকিবের ঝুলন্ত মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে গাবতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক অভিমান বা মানসিক কষ্টের কারণে তিনি এমন পথ বেছে নিতে পারেন। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

এ ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রতিবেশীরাও রাকিবের এমন করুণ মৃত্যুর ঘটনায় মর্মাহত।

মানুষের জীবনে দুঃখ-কষ্ট, হতাশা ও অভিমান আসতেই পারে। কিন্তু কোনো সমস্যাই জীবনের চেয়ে বড় নয়। কঠিন সময়েও পরিবার, বন্ধু বা কাছের মানুষের সঙ্গে কথা বলা এবং সাহায্য চাওয়া গুরুত্বপূর্ণ। একটি সিদ্ধান্ত শুধু একজন মানুষের জীবনই নয়, তার পরিবার, সন্তান ও স্বজনদের জীবনেও দীর্ঘস্থায়ী বেদনার কারণ হয়ে দাঁড়ায়।

গাবতলী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবএম

এমএআর/