সোনাতলায় ১৩ বছরের স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ!

ছবি: বাংলা লেন্স

বগুড়ার সোনাতলা উপজেলায় এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী কিশোরীর দাদা মো. তোজাম আকন্দ।

এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ মে সকাল ১০টার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের পশ্চিম তেকানী গ্রামে ১৩ বছর বয়সী মোছা. সুরাইয়া আক্তার সুবর্ণা বাড়ির পাশে হাঁটতে বের হয়। এ সময় ইমরান হোসেনের নেতৃত্বে কয়েকজন তাকে জোরপূর্বক একটি নম্বরবিহীন মোটরসাইকেলে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি কয়েকজন স্থানীয় প্রত্যক্ষদর্শী দেখেছেন বলেও উল্লেখ রয়েছে এজাহারে।

অপহরণের ঘটনায় যে চারজনকে অভিযুক্ত করা হয়েছে তারা হলেন- ইমরান হোসেন (১৮), সোহাগ হোসেন (২৮), রুবেল হোসেন (৩০) ও শাহীন হোসেন (৩২)। তাদের মধ্যে তিনজনের বাড়ি হাসরাজ এলাকায় এবং একজন গজারিয়া গ্রামের।

ঘটনার পর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও কিশোরী ও অভিযুক্তদের কোনো সন্ধান মেলেনি। পরে স্বজনদের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দাদা। পরিবারের পক্ষ থেকে দ্রুত কিশোরীকে উদ্ধার এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

এমএআর/