সোনাতলায় কালোব্যাজ ধারণে বিএনপির কর্মসূচি

ছবি-বাংলা লেন্স

বগুড়ার সোনাতলায় মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। পরে নেতাকর্মীরা শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং কালো ব্যাজ ধারণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সোনাতলা পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নোবেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক আহসান হাবিব রতন, পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আশরাফুল হায়দার সুমন, পৌর বিএনপি নেতা সামসুল ইসলাম, পৌর সমবায় দলের সভাপতি মোস্তাক আহমেদ লিটন এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জরিফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা যুদ্ধ ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

এমএআর/