এনআরবি ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তাদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা

এনআরবি ব্যাংক পিএলসি কর্মকর্তা, কার্ডধারী গ্রাহক ও তাদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করতে কনকর্ড ডায়াগনস্টিকস অ্যান্ড মলিকুলার ল্যাব বিডি লিমিটেড এবং ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশ-এর সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে।

সম্প্রতি রাজধানীতে এনআরবি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি সই হয়। অনুষ্ঠানে এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান এবং কনকর্ড ডায়াগনস্টিকস অ্যান্ড মলিকুলার ল্যাব বিডি লিমিটেড ও ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এবং নোয়াপাড়া গ্রুপ-এর চেয়ারম্যান মো. ফাইজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় এনআরবি ব্যাংকের কর্মকর্তা, কার্ডধারী গ্রাহক এবং তাদের পরিবারের সদস্যরা বিভিন্ন স্বাস্থ্যসেবায় বিশেষ মূল্যছাড় সুবিধা পাবেন।

এসব সেবার মধ্যে রয়েছে ল্যাবরেটরি পরীক্ষা, রেডিওলজি, কার্ডিয়াক ইমেজিং, ওয়েলনেস সেবা, নান্দনিক চিকিৎসা এবং চর্মরোগ চিকিৎসা।

এছাড়া ডায়াগনস্টিক ও মলিকুলার টেস্ট, রিজেনারেটিভ ট্রিটমেন্ট এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাও এ সুবিধার অন্তর্ভুক্ত থাকবে বলে জানানো হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্ট তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএএস/