জয় দিয়ে শুরু বাংলাদেশের এশিয়া কাপ

ছবি: সংগৃহীত

এশিয়া কাপে গ্রুপ পর্বের নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়ে জয় পেয়েছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক স্টেডিয়ামে হংকংয়ের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য জেতে টাইগারদের সামনে উড়ন্ত শুরু এনে দেন ওপেনার পারভেজ হোসেন ইমন। তবে ১৪ বলে ১৯ রানে তিনি আউট হন আয়ুশ শুক্লার বলে।

ইমনের পরে ইনিংস মেরামতের দায়িত্ব নেন তানজিদ তামিম ও অধিনায়ক লিটন দাস। দুই ব্যাটার মিলে ৫০ রানের জুটি গড়ে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান। লিটন ৩৩ বলে অর্ধশতক পূর্ণ করেন। তাওহীদ হৃদয় অপরাজিত ৩৫ রানে থাকেন এবং দলের জয়ের ব্যবধান নিশ্চিত করেন।

হংকংয়ের ইনিংসে সর্বোচ্চ ৪২ রান আসে নিজাকাত খানের ব্যাট থেকে। বাংলাদেশের তরুণ পেসার তানজিম হাসান সাকিব ২ উইকেট নেন। তাসকিন আহমেদও প্রথম ওভারেই অংশুমান রাথকে ৪ রানে আউট করেন। এছাড়া বাবর হায়াত, জিসান আলী ও ইয়াসিম মুর্তুজা দলের ইনিংসে গুরুত্বপূর্ণ স্কোর করেন।

উল্লেখ্য, আগামী শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।

এসএএস/