সোনাতলায় কুইজ প্রতিযোগিতায় প্রথম হলেন তাসফিয়া

ছবি-ইন্টারনেট

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর ইংরেজি বিষয়ভিত্তিক কুইজে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে বগুড়ার সোনাতলার পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাসফিয়া নাওয়াল।

তাসফিয়া নাওয়াল মোঃ আবু রায়হান এবং দহিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলিফ লায়লার একমাত্র কন্যা।

রবিবার (২৪ মে) বগুড়ার সোনাতলায় অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় সে এই কৃতিত্ব অর্জন করে। তার অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ও মেধাবী তাসফিয়া বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে অংশ নিয়ে প্রশংসা কুড়িয়েছে।

তার এ সাফল্যে পরিবার গর্ব প্রকাশ করে জানায়, ভবিষ্যতে তাসফিয়া আরও বড় অর্জনের মাধ্যমে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে এমনটাই তাদের প্রত্যাশা।

এদিকে তাসফিয়ার এই কৃতিত্বে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

এমএআর/