সোনাতলায় জামায়াতের মাদকবিরোধী বিক্ষোভ মিছিল

ছবি- বাংলা লেন্স

সোনাতলা (বগুড়া): বগুড়ার সোনাতলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেলে সোনাতলা ফাযিল ডিগ্রি মাদ্রাসা মোড় থেকে পৌর যুব বিভাগের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

পরে মিছিলটি পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা জামায়াত কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বক্তারা বলেন, মাদকের ভয়াবহ বিস্তারের কারণে যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।

তাই মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাতলা পৌর আমির অ্যাডভোকেট এম. এ. জাহিদুল হক, পৌর যুব বিভাগের সেক্রেটারি জহুরুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রাজ্জাক, অফিস সেক্রেটারী শাকিলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিক্ষোভ শেষে মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করার আহ্বান জানানো হয়।

এমএআর/