হুথিদের হামলায় সৌদিতে নিহত বগুড়ার সাহেদ

সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন ওমরাযাত্রী মো. নাসরুল্লাহ বদরপুরি ও প্রবাসী মো. সাহেদ আহমেদ। এ ঘটনায় গুরুতর আহত আরও চার বাংলাদেশি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১১ অক্টোবর) দুপুরে রিয়াদের বাংলাদেশ দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে নিহত দুই বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছে।

নাসরুল্লাহ বদরপুরির বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়। অন্যদিকে সাহেদ আহমেদের বাড়ি বগুড়ার শাজাহানপুরে। তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের জানান, সৌদি আরবের বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত চারজনকে কিং খালেদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। আহত ব্যক্তিদের পরিচয়ও নিশ্চিত করার চেষ্টা চলছে।

এ ঘটনায় হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং তাঁদের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।

 

এমএআর/