বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩১ দশমিক ৫০ বিলিয়ন ডলার

ফাইল ফটো

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ দশমিক ৫০ বিলিয়ন ডলারের বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, রোববার (৫ অক্টোবর) দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৫০ বিলিয়ন ডলার।

রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তথ্য মতে, আন্তর্জাতিক মানদণ্ড ব্যালেন্স অব পেমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) অনুযায়ী, রিজার্ভের পরিমাণ ২৬ দশমিক ৬২ বিলিয়ন ডলার।

এসএএস/